আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার হাটবোয়ালিয়া প্রতিনিধি সাংবাদিক সাইফুল হুদা (সোহেল) নিজ বাড়ির বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তাঁর পায়ের শিরা কেটে যাওয়ায় তিনি গুরুতর জখম হন। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
জানা গেছে, নিজ বাড়ির বাথরুমে অসাবধানতাবশত পড়ে গিয়ে তিনি পায়ে গুরুতর আঘাত পান। এতে পায়ের শিরা কেটে যায়। তাঁর আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিক, রাজনৈতিক নেতা-কর্মী, আত্মীয়স্বজন ও শুভাকাক্সক্ষীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়।
এদিকে, গতকাল রাতে আহত সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাড়িতে যান ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এসময় নেতৃবৃন্দ তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, কৃষক দলের সভাপতি জাকির হোসেন, সিনিয়র সহসভাপতি আজিবার রহমান কালু, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম ঝণ্টু, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ, যুবদল নেতা হাসমত আলী, গাড্ডু হোসেন, জিয়াউর রহমান ও ইয়ারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মুর্শিদ কলিন ও সাংবাদিক সেলিম রেজা।
সাংবাদিক সাইফুল হুদা (সোহেল)-এর আহত হওয়ার ঘটনায় সহকর্মী সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। তাঁর পরিবার ও শুভাকাক্সক্ষীরা মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।
প্রতিবেদক হাটবোয়ালিয়া