শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় সাংবাদিক হামিদুল আজমের জন্মদিন পালন

  • আপলোড তারিখঃ ২১-১১-২০২৬ ইং
আলমডাঙ্গায় সাংবাদিক হামিদুল আজমের জন্মদিন পালন

আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, কবি, সাহিত্যিক, নাট্যব্যক্তিত্ব দৈনিক সময়ের সমীকরণ-এর আলমডাঙ্গা অফিস প্রধান হামিদুল ইসলাম আজমের ৭০তম জন্মদিন পালন করা হয়েছে। গতকাল বিকেল সাড়ে চারটায় আলমডাঙ্গার মাথাভাঙ্গা অফিসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সহসভাপতি সহকারী অধ্যাপক আসিফ জাহান। প্রধান বক্তা ছিলেন রহমান মুকুল।


বক্তারা হামিদুল ইসলাম আজমের সাংবাদিকতা, সাহিত্য, নাটক ও সাংস্কৃতিক অঙ্গনে অবদানের কথা তুলে ধরেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে মেয়ের কাছে অবস্থান করায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে বিদেশ থেকে পাঠানো বক্তব্যে জন্মদিন পালনের জন্য সহকর্মী, বন্ধু ও শুভাকাক্সক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। পরে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জন্মদিন উদ্যাপন করা হয়।



কমেন্ট বক্স
notebook

ছাত্রদলের রাজপথ কাঁপানো সেক্রেটারি এখন ইজিবাইক চালক!