বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ৯৪ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৮-১১-২০২৬ ইং
গাংনীতে ৯৪ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামে অভিযান চালিয়ে ৯৪ লাখ টাকা মূল্যের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার উপজেলার হিন্দা গ্রামের বাসিন্দা মিজানুর রহমানের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।


কুষ্টিয়া-৪৭ বিজিবি ব্যাটালিয়নের গাংনীর তেঁতুলবাড়ীয়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এতে সহযোগিতা করে গাংনী উপজেলা প্রশাসন। উদ্ধার করা শিবলিঙ্গটির ওজন ৯৪ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ৯৪ লাখ টাকা।


বিজিবির নায়েক সুবেদার সাইদুর রহমান জানান, ৪৭ বিজিবির তেঁতুলবাড়ীয়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদ পায়। ওই সংবাদের ভিত্তিতে হিন্দা গ্রামের মিজানুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার বাড়ি থেকে ৯৪ লাখ টাকা মূল্যের শিবলিঙ্গ মূর্তি উদ্ধার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান।


উদ্ধার করা শিবলিঙ্গটি ৪৭ বিজিবি ব্যাটালিয়নে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তী সময়ে কর্তৃপক্ষ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে বিজিবি সূত্র জানিয়েছে।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় খেলার মাঠ ব্যবহারের উপযোগী করতে ইউএনওর কাছে স্মারকলিপি পেশ