মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সময়ের সমীকরণের প্রতিবেদক জামিল হোসেনের জন্মদিন আজ

  • আপলোড তারিখঃ ১৭-১১-২০২৬ ইং
সময়ের সমীকরণের প্রতিবেদক জামিল হোসেনের জন্মদিন আজ

দৈনিক সময়ের সমীকরণের মেহেরপুর সদর প্রতিবেদক জামিল হোসেনের জন্মদিন আজ। বিশেষ এ দিনে সহকর্মী, শুভাকাক্সক্ষী ও স্বজনদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। জামিল হোসেন মেহেরপুর সদর উপজেলার পুরাতন মদনাডাঙ্গা গ্রামের মোহা. বজলুর রশিদ ও মোছা. মুনজুরা খাতুনের সন্তান। সাংবাদিকতার পেশায় তিনি স্থানীয় নানা ঘটনা, সমস্যা ও সম্ভাবনার সংবাদ তুলে ধরার দায়িত্ব পালন করছেন।
তাঁর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ পত্রিকাটির সম্পাদকীয় বিভাগ, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও সমীকরণ পরিবার। তাঁরা জামিল হোসেনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, ব্যক্তিগত জীবনের সুখ-সমৃদ্ধি এবং পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। জন্মদিনে প্রিয়জন ও সহকর্মীদের ভালোবাসায় আনন্দময় হয়ে উঠুক তাঁর প্রতিটি মুহূর্ত- এমন প্রত্যাশা সমীকরণ পরিবারের।



কমেন্ট বক্স
notebook

চলন্ত মোটরসাইকেল থেকে লাফ দিয়ে রক্ষা পেল স্কুলছাত্র