শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দশ দিনে চুয়াডাঙ্গায় কোল্ডস্ট্রোকসহ বিভিন্ন রোগে ২৫ জনের মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৩-০১-২০১৮ ইং
দশ দিনে চুয়াডাঙ্গায় কোল্ডস্ট্রোকসহ বিভিন্ন রোগে ২৫ জনের মৃত্যু
গত দশ দিন ধরে একটানা শৈত্যপ্রবাহের কারণে জনজীবন চরম বিপর্যস্ত নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় গত দশদিন ধরে একটানা শৈত্যপ্রবাহের কারণে জনজীবন চরম বিপর্যয়ের মধ্যে। সেই সাথে অন্যান্য প্রাণীকুলের জীবনও ওষ্টাগত। সর্বনিম্ন তাপমাত্রায় ক্ষতির সম্মুখিন হচ্ছে মাঠের ফসল। বিশেষ করে তুলা চাষীরা চলতি বছরে তাদের তুলার ফলন নিয়ে যেমন বিপদে, তেমনী বোরো ধান আবাদেও পড়েছে বিরুপ প্রভাব। গতকালও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দিনের ৭৫ ভাগ সময় কুয়াশার চাদরে যেমন থাকছে ঢাকা তেমনী সারাদিনে মাত্র বিকেলের দিকে কয়েক ঘন্টা সূর্যের দেখা মিললেও রোদের তাপ মানুষের শরীরে অনুভুত হচ্ছে না। হালকা বাতাস আর কনকনে শীতে মানুষের সাভাববিক জীবন স্থবির হবার উপক্রম হয়েছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বেরুচ্ছে না মানুষ। খোঁজ নিয়ে যানা গেছে। শীত জনিত রোগ নিয়ে হাসপাতালগুলিতে ভীড় করছে সকল বয়সের রোগী। শৈত্যপ্রবাহের এই সময়ে সারা জেলায় সকল শিশুসহ সকল বয়সের ২৫ জনের মত মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসব মৃত্যুর কারণ হিসেবে জানা গেছে কোল্ড স্টোক, এ্যাজমা, হাপানি, ডায়রিয়া ও নিউমোনিয়া রোগ। তবে, চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন বার্থ এসফেক্সিয়া রোগে ৮ শিশু, নিউমোনিয়াতে ১ এবং জেলার বিভিন্ন স্থানে কোল্ড স্টোক এবং ডাইরিয়াতে ১৬ ব্যক্তির মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছামাদুল হক জানান, গত কয়েকদিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে এই জেলায়। আর তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, চুয়াডাঙ্গায় ঘণ্টায় প্রায় নয় কিলোমিটার গতিবেগে বাতাস বয়ে যাচ্ছে এবং বাতাসে আর্দ্রতা রয়েছে ৯৮ শতাংশ। আকাশ ঘন কুয়াশায় ঢাকা। শুক্রবার সারাদিনেও সূর্যের দেখা পাওয়া যায়নি। সন্ধ্যা থেকেই জেলার ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। টানা শৈত্যপ্রবাহের কারণে জনজীবনই বিপর্যস্ত নয় সেই সাথে ব্যবসা বাণিজ্যেও দেখা দিয়েছে স্থবিরতা। শীতের কারণে ক্রেতারা বাইরে বেরুচ্ছে না। যার ফলে ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে ক্রেতার আগমন কম। এত করে ব্যবসায় পড়েছে বিরুপ প্রতিক্রিয়া। ক্রেতা কম থাকায় বেচাকেনা হচ্ছে কম।


কমেন্ট বক্স
notebook

ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ ব্যাচের উদ্বোধন