সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও বোমাসহ ডাকাত আটক

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০১৭ ইং
মেহেরপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও বোমাসহ ডাকাত আটক
মেহেরপুর অফিস: মেহেরপুরের সদর উপজেলার শ্যামপুর গ্রামের মাঠে ডাকাতির প্রস্তুতিকালে রায়হান হোসেন (৩৫) নামের এক ডাকাত সর্দারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে গ্রামবাসী। গত শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে গ্রামবাসী রায়হান ডাকাতকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, চারটি বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত ডাকাত রায়হান সদর উপজেলার শ্যামপুর গ্রামের ইউনুস আলীর ছেলে। পুলিশ জানায়, সদর উপজেলার শ্যামপুর ও উত্তর শালিকা মাঠের ভিতর একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে শ্যামপুর গ্রামবাসী চারদিক দিয়ে মাঠটি ঘিরে ফেলে। এসময় অন্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হলেও ডাকাত সর্দার রায়হানকে তারা আটক করে গনপিটুনি দেয়। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ গিয়ে রায়হান কে উদ্ধার করে থানায় নিয়ে আসে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, আটককৃত রায়হান এলাকার চিহ্নিত ডাকাত। তার নামে জেলার তিন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তল, বোমা ও দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও ডাকাতির তিনটি মামলা দায়ের করে গতকাল রোববার আদালতে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় ৪৮ ঘণ্টা প্রাইভেট চেম্বার ও ক্লিনিক বন্ধের ঘোষণা