দু’মাদক সেবির কারাদন্ড ও এক জনের ৩ হাজার টাকা জরিমানা
- আপলোড তারিখঃ
১৫-১২-২০১৭
ইং
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযান : হিরোইনসহ আনোয়ার আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে ৪জন আটক হয়েছে। এরমধ্যে ভ্রাম্যমান আদালতে দু’মাদক সেবিকে বিনাশ্রম কারাদন্ড প্রদানসহ একজনকে ৩ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এছাড়া এক মাদক ব্যবসায়ীকে ৬ গ্রাম হিরোইনসহ আটক করে থানা পুলিশ।
জানা গেছে, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খানের নেতৃত্বে এসআই মোহাব্বত সঙ্গীয় ফোর্স সহ আলমডাঙ্গা উপজেলার হারদী থানাপাড়ার মোশারফ সরকারের ছেলে অনিক সরকারকে এবং আলমডাঙ্গা স্টেশনপাড়ার রেজাউল জোয়ার্দারের ছেলে টুটুল ও এরশাদপুর গ্রামের আকছেদ আলীর ছেলে শহিদুলকে মাদক সেবনের অপরাধে আটক করে। এবং পরে উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক সেবনের অপরাধে অনিক সরকারকেক ৪৫ দিন ও টুটুলকে ১০দিন বিনাশ্রম কারাদন্ড প্রদানসহ শহিদুলকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করে। আজ তাদের দু’জনকেই চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরন করা হবে বলে জানা গেছে।
অপরদিকে, আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে ৬ গ্রাম হিরোইনসহ আটক করে। এএসআই নাজমুল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আলমডাঙ্গা ক্যানেলপাড়া থেকে গোবিন্দপুর নওদা বন্ডবিল গ্রামের মওলা বক্সের ছেলে মাদক সেবি আনোয়ার (৩৮) কে৬ গ্রাম হিরোইনসহ আটক করে। আনোয়ারের নামে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। আজ তাকে জেলহজতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।
কমেন্ট বক্স