বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সাকিব ড্রাইভিং ট্রেনিং স্কুলের ১৮ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

দক্ষ চালকের পাশাপাশি মানবিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান
  • আপলোড তারিখঃ ১৯-১১-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় সাকিব ড্রাইভিং ট্রেনিং স্কুলের ১৮ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

চুয়াডাঙ্গায় সাকিব ড্রাইভিং ট্রেনিং স্কুলের ১৮ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে শহরের একাডেমি মোড়ে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে এসব সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাকিব ড্রাইভিং ট্রেনিং স্কুলের পরিচালক সামিউল হাসান সাকিব। পরে সড়কে চলাচলের নিয়মকানুন, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ যানবাহন চালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) লিটন বিশ্বাস। তিনি বলেন, প্রশিক্ষণ শেষে যারা সনদ গ্রহণ করছেন, তাদের অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। কখনো অতিরিক্ত গতিতে বা বেপরোয়াভাবে গাড়ি চালানো যাবে না এবং ট্রাফিক আইন অমান্য করা থেকে বিরত থাকতে হবে। চালকের সামান্য অসতর্কতা নিজের পাশাপাশি অন্যের জীবনকেও ঝুঁকির মুখে ফেলতে পারে। তাই দক্ষ চালক হওয়ার পাশাপাশি প্রত্যেককে মানবিক ও দায়িত্বশীল চালক হিসেবে গড়ে উঠতে হবে। সাকিব ড্রাইভিং ট্রেনিং স্কুল ভবিষ্যতেও মানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ চালক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


অনুষ্ঠানে বক্তব্য দেন চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) আমিনুল ইসলাম, বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক নাহিদ হাসান ও উচ্চমান সহকারী সাকিরুল ইসলাম, চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ইন্সট্রাক্টর আশরাফ হোসেন ও নওশের আলী, সরকারি মহিলা কলেজের প্রভাষক রুবেল হোসেন, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ এবং পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন মুক্ত।


এসময় উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের এজিএম শাহিন হোসেন, সদর মাইক্রোস্ট্যান্ডের সভাপতি সালেকিন হোসেন সোহাগ ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিপ্লব, সাকিব ড্রাইভিং ট্রেনিং স্কুলের ড্রাইভিং ইন্সট্রাক্টর মনিরুজ্জামান এবং সহকারী প্রশিক্ষক সালাউদ্দিন মন্ডল, লিমন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা ১৮ প্রশিক্ষণার্থীর হাতে প্রশিক্ষণ সমাপনী সনদ তুলে দেন।



কমেন্ট বক্স
notebook

তিন প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা