বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় গাঁজাসহ গ্রেপ্তার যুবকের ১০ দিনের কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ১৯-১১-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ গ্রেপ্তার যুবকের ১০ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ মো. ইয়ামিন (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ইয়ামিন চুয়াডাঙ্গার দর্শনা থানার নেহালপুর গ্রামের মো. নবিনের ছেলে। জানা গেছে, গতকাল বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর থানার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে। এসময় ইয়ামিনের কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইয়ামিনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।



কমেন্ট বক্স
notebook

তিন প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা