মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আইনজীবী পরিচয়ে প্রতারণার অভিযোগ

আরডিআরএসের দুই কর্মকর্তা গ্রেপ্তার
  • আপলোড তারিখঃ ০৩-১১-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় আইনজীবী পরিচয়ে প্রতারণার অভিযোগ

চুয়াডাঙ্গায় আইনজীবী না হয়েও আইনজীবীর পরিচয় ব্যবহার করে ভুয়া লিগ্যাল নোটিশ পাঠানোর অভিযোগে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএসের (জউজঝ) দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আরডিআরএসের মুন্সিগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক খাইরুল ইসলাম (৩৫) এবং হিসাবরক্ষক নাহিদ ইসলাম (৩২)। তাঁদের বর্তমান ঠিকানা আলমডাঙ্গায়।


মামলার এজাহার সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল আলম বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে আইনজীবী না হয়েও নিজেদের আইনজীবী হিসেবে পরিচয় দেন। তাঁরা ‘অ্যাডভোকেট সেলিম রেজা’ নাম ব্যবহার করে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ এলাকার শাহিনুর খাতুনের কাছে রেজিস্ট্রি ডাকযোগে একটি লিগ্যাল নোটিশ পাঠান।


এজাহারে আরও উল্লেখ করা হয়, আরডিআরএসের কর্মচারী হয়েও তাঁরা ভুয়া ও জালিয়াতির মাধ্যমে আইনজীবীর নাম ব্যবহার করে নোটিশটি প্রকৃত আইনজীবীর নোটিশ হিসেবে চালানোর চেষ্টা করেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।



কমেন্ট বক্স
notebook

কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়নে ‘সিট শেয়ারিং’!