শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দু’চালকসহ তিনজন সাময়িক বরখাস্ত; তদন্ত কমিটি : ৯ ঘন্টা পর চলাচল স্বাভাবিক

  • আপলোড তারিখঃ ২৬-১১-২০১৭ ইং
দু’চালকসহ তিনজন সাময়িক বরখাস্ত; তদন্ত কমিটি : ৯ ঘন্টা পর চলাচল স্বাভাবিক
চালক ও পরিচালকের ভুলে দর্শনায় দুইটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ : চালকসহ আহত ৩ দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনায় দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ভুল পথে আসা ট্রেনের পরিচালক ও দুই চালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার ভোরে দর্শনা হল্ট স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রেনের এক চালকসহ ৩জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর খুলনার সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ ছিল টানা ৯ ঘণ্টা। পরে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। ৯ ঘন্টা পর বেলা ৩টার দিকে স্বাভাবিক হয় খুলনার সাথে সারাদেশের ট্রেন চলাচল। দর্শনা রেলওয়ে সূত্র জানায়, খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী একটি ট্রেন পার্বতীপুর অভিমুখে যাচ্ছিল। ট্রেনটি শনিবার ভোর পৌনে ৬টার দিকে দর্শনা হল্ট স্টেশনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি মালবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেনের বেশ কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়। আহত হয় তেলবাহী ট্রেনের চালকসহ ৩ জন। আহতরা হলেন- তেলবাহী ট্রেনের চালক রায়হান হাসান, নিরাপত্তা বাহিনীর সদস্য সরোয়ার হোসেন ও মতিউর রহমান। আহতদের প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ১২টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টা উদ্ধার কাজ চালিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। এসময় চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, কোটচাঁদপুর ও যশোর স্টেশনে কপোতাক্ষ, রুপসাসহ বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। এছাড়া দর্শনা হিজলগাড়ী সড়কে ২ঘন্টা ধরে সকল প্রকার যানবহন চলাচল বন্ধ হয়ে যায়। অপর দিকে থেকে আসা তেলবাহী ট্রেনটি পিছন দিক থেকে টেনে উথলী ষ্টেশনে আপলাইনে রাখা হলে খুলনার সাথে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়। তেলবাহী ট্রেনের চালক রায়হান হাসানের অভিযোগ, তিনি দর্শনা স্টেশন মাস্টারের সিগন্যাল মেনেই দর্শনা হল্ট স্টেশন অতিক্রম করছিলেন। কিন্তু বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রেনের চালকের ভুলে এই দুর্ঘটনা বলে দাবি তার। দর্শনা স্টেশন মাস্টার হাফিজুল ইসলাম জানান, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি দর্শনা আর্ন্তজাতিক রেলস্টেশনে যাওয়ার কথা থাকলেও ভুল করে তারা হল্ট স্টেশনে ঢুকে পড়াই এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে দুপুরে রেলওয়ের বিভাগীয় ও পশ্চিমাঞ্চলীয় কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন এবং বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেন। পরে রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (পাকশী) অসীম কুমার তালুকদার সাংবাদিকদের জানান, খুলনা অভিমুখে যাওয়া মালবাহী ট্রেনের চালক ও ট্রেনের পরিচালকের ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ কারণে দায়িত্বে অবহেলার অভিযোগে ট্রেনটির পরিচালক, চালক ও সহকারী চালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- মালবাহী ট্রেনের চালক আক্তারুজ্জামান, সহকারী চালক রাসেল আহম্মেদ ও গার্ড কামরুজ্জামান। এ ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিলকে প্রধান করে গঠন করা হয়েছে চার সদস্যর একটি তদন্ত কমিটি। এই কমিটির অন্য সদস্যরা হলেন বিভাগীয় প্রকৌশলী রিয়াদ আহমেদ, বিভাগীয় যন্ত্র প্রকৌশলী হাসানুজ্জামান ও বিভাগীয় সংকেত টেলি কমিনিকেশন প্রকৌশলী আবু হেনা। আগামী সাত দিনের মধ্যে তাদের তদন্ত রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। এ নিয়ে দর্শনা চুয়াডাঙ্গা রুটে ৪টি ট্রেন দুর্ঘটনা ঘটেছে। ১৯৭৯ সালে ঘাইদঘাট নামক স্থানে লাইন চ্যুত হয়ে ৭০ জন নিহত এবং অসংখ্য মানুষ হতাহত হয়। ১৯৮৫ সালে হল্ট ষ্টেশনের অদূরে ছোট পুলের নিকট খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ট্রেনের একটি বগি মাঝখান থেকে ভেঙে ২জন নিহত হয়। ২০১১ সালে দর্শনা জংশন রেলক্রসিং এর নিকট রূপসা ট্রেন লাইন চ্যুত হয়ে ৫ ঘন্টা খুলনা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি পোলিং এজেন্টদের নিবিড় প্রশিক্ষণ কর্মশালা