রবিবার, ২৬ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আটক বাবা-ছেলের বিরুদ্ধে মামলা : আদালতে সোপর্দ

  • আপলোড তারিখঃ ২৬-১১-২০১৭ ইং
আটক বাবা-ছেলের বিরুদ্ধে মামলা : আদালতে সোপর্দ
দামুড়হুদার পীরপুরকুল্লা থেকে প্রায় ৪৫ কেজি গাঁজাসহ নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার পীরপুরকুল্লা গ্রাম থেকে প্রায় ৪৫ কেজি গাঁজাসহ আটক বাবা ও ছেলেকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। গতকাল শনিবার তাদেরকে চুয়াডাঙ্গা জেলা জজ আদলতে সোপর্দ করা হয়। গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে দামুুড়হুদা থানার পীরপুর কুল্লা গ্রামের মোহাম্মদ ওরফে মহব্বত আলীর ছেলে রফিকুলের (৪৫) বাড়ীতে কার্পাসডাঙ্গা ক্যাম্পের ইনচার্জের নেতৃত্বে অভিযান চালিয়ে গরুর গোয়ালঘর তল্লাশী করে তিনবস্তা আনুমানিক ৪৫ কেজি ভারতীয় গাজা উদ্ধার করে পুলিশ। এসময় বাড়ীর মালিক রফিকুল ও তার ছেলে শাহ আলমকে আটক করে। এদিকে, আটকের পর রফিকুল ইসলামের বক্তব্য অনুযায়ী গাঁজার আসল মালিক পীরপুর কুল্লা গ্রামের মখোলাপাড়ার হাসেম মন্ডলের ছেলে মাদকসম্রাট কায়জার হোসেন। বহু অপকর্মের হোতা মাদকস¤্রাট কায়জার ইতিপূর্বেও সীমান্তে বিজিবির হাতে আটক হয়। পরে আবারো কায়জারের ফেন্সিডিলসহ কায়জারের আলমসাধুর ড্রাইভার আটক হলেও সে দফা পালিয়ে রক্ষা পায় কায়জার। কয়েকমাস পূর্বেও বিজিবি আটক করে কায়জারকে। সর্বশেষ কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাজ্জাক মেম্বারের উপর সন্ত্রাসী হামলার অন্যতম আসামী বহুল আলোচিত এই কায়জার। কায়জার বারবার লক্ষ লক্ষ টাকা খরচ করে অদৃশ্য ক্ষমতা তদবীরের বলে থাকছে ধরাছোয়ার বাইরে। এবারও কায়জার নিজেকে বাঁচাতে সব্বোর্চ শক্তি দিয়ে শুরু করেছে তদবীর। তবে এই ঘটনায় বহু অপকর্মের হোতা মাদক¤্রাট কায়জারকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে বিচারের দাবী জানিয়েছে এলাকাবাসী।


কমেন্ট বক্স
notebook

প্রেসিডেন্ট নির্বাচনে তাড়াহুড়া নয়