সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সকল ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও কল্যাণে নিয়োজিত থাকার অঙ্গীকার

  • আপলোড তারিখঃ ২৩-১১-২০১৭ ইং
সকল ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও কল্যাণে নিয়োজিত থাকার অঙ্গীকার
বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার নবনির্বাচিতদের শপথগ্রহণ নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার নবনির্বাচিত সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫৩ সদস্যের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গা চেম্বার ভবনে উৎসবমূখর পরিবেশে নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার প্রধান নির্বাচন কমিশনার হাজী এ্যাড. সেলিম উদ্দিন খান। দোকান মালিক সমিতির সকল ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও কল্যাণে নিয়োজিত থাকার প্রত্যায় নিয়ে শপথ গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি হাজী আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের জগলু, সহ-সভাপতি শাহাবুদ্দীন মল্লিক, মহিদুল ইসলাম ভাষা, নীল রতন সাহা, মো. সামসুজ্জামান খোকন, হাজী মো. মফিজুর রহমান (মুকুল), সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, যুগ্ম সম্পাদক হাজী মো. সেলিম রেজা, সহ-সাধারণ সম্পাদক মো. দেলওয়ার উদ্দীন জোয়ার্দ্দার (দুলু), মসিউর রহমান আবু, হাবিল হোসেন জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক এস এম শামীম মাসুদ, প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি, কোষাধ্যক্ষ তহিবুর রহমান জোয়ার্দ্দার বাবু, দপ্তর সম্পাদক ফারুক হাসান মালিক, সাংস্কৃতিক সম্পাদক খন্দকার জান্নাতুল ফেরদাউস (সৌরভ), ধর্ম ও সমাজ সেবক সম্পাদক ডা. নাজমুল আলম খান, ক্রীড়া সম্পাদক রেজাউল হক রিজুসহ সমিতির নবনির্বাচিত ৩৪ জন সদস্য। শপথ বাক্য পাঠ শেষে উৎসবমূখর পরিবেশে নির্বাচনকালীন আহ্বায়ক কমিটির কাছ থেকে দায়িত্ব ও কার্যক্রম বুঝে নেন নতুন কমিটির নেতৃবৃন্দ। এরআগে সকল নির্বাচিত সদস্যকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেয়া হয়। গত ৩ নভেম্বর পঞ্চ-বার্ষিক নির্বাচনে জয়লাভ করার পর নতুন এ কমিটির শুভযাত্রা কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নির্বাচন কমিশনার হাজী এ্যাড. আকসিজুল ইসলাম রতন, নির্বাচন কমিশনার এ্যাড. মোহা. সামসুজ্জোহা বিশ্বাস, সদস্য সচিব এ্যাড. এসএম মনোয়ার হোসেন সুরূজ প্রমূখ। উল্লেখ্য, আগামী রোববার রাত ৮টায় বড় বাজার মুক্তিযোদ্ধা মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত দোকান মালিক সমিতির কার্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। পরিচিতি সভায় দোকান মালিক সমিতির সকল সদস্যকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি হাজী আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় ৪৮ ঘণ্টা প্রাইভেট চেম্বার ও ক্লিনিক বন্ধের ঘোষণা