শুক্রবার, ২২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি

ঈদে নিরাপত্তা নিয়ে শঙ্কা!

  • আপলোড তারিখঃ ২২-০৫-২০২৬ ইং
ঈদে নিরাপত্তা নিয়ে শঙ্কা!

দেশে চুরি, ছিনতাই, হত্যাসহ অপরাধমূলক কর্মকাণ্ড অ¯^াভাবিকভাবে বেড়েছে| বিশেষ করে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা জনমনে আতঙ্ক ˆতরি করছে| আগামী সপ্তাহেই পবিত্র ঈদুল আজহা| তার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভঙ্গুর দশায় উদ্বিগ্ন সাধারণ মানুষ| বিশেষ করে ঈদযাত্রা ও ঈদের ছুটিতে নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে| নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ঈদকে সামনে রেখে অপরাধীচক্র তাদের তৎপরতা বাড়ায়| এ সময় এমনিতেই চুরি ছিনতাই বেড়ে যায়| ঈদের ছুটিতে ফাঁকা থাকে রাজধানী| এর মধ্যে দেশে অপরাধ বেড়ে যাওয়ায় মানুষের মনে বাড়তি শঙ্কা দেখা দিয়েছে| তারা বলেন, সরকারের উচিত এ সময় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা| বিশেষ করে শিশু ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনা বন্ধ করতে কঠোর ব্যবস্থা নিতে হবে| মানুষের জান ও মালের নিরাপত্তার দায়িত্ব সরকারের|
দেশজুড়ে আলোচনায় শিশু রামিসা হত্যা:
রাজধানীর মিরপুরের পল্লবীতে গত মঙ্গলবার ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয় শিশু রামিসা আক্তার| এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন ˆতরি করেছে| এ ঘটনার বিচারের দাবিতে সারা দেশে বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে| রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ, অপরাধীদের দ্রুত বিচার এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় শিশুকিশোর সংগঠন 'ফুলকুঁড়ি আসর'| রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন সমাবেশে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়|
এদিকে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় পুলিশ দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট জমা দেবে বলে জানিয়েছেন ¯^রাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ| তিনি বলেন, রামিসার হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার ভেতরে আসামি গ্রেপ্তার হয়েছে| আমরা এটুকু এসিওরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভেতর সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে| বিচারহীনতার কথা সবসময় সঠিক নয় উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অনেক সময় বিল¤^ হয়, বিচার আদালতের বিষয়| তনু হত্যাসহ বিভিন্ন মামলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে| রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়া শেষ হবে| আইনশৃঙ্খলা সমুন্নত রাখার জন্য যা যা করার, সবই চেষ্টা করছি|’
আসকের উদ্বেগ:
সম্প্রতি দেশে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ প্রকাশ করছে| আসক বলছে, পল্লবীতে সাত বছর বয়সি শিশু রামিসা আক্তারের হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক ঘটনাগুলো আমাদের শিশু সুরক্ষা ব্যবস্থার চরম দুর্বলতাকে আবারও সামনে এনেছে| আসক মনে করে, এসব ঘটনা শুধু বিচ্ছিন্ন অপরাধ নয়; বরং এটি রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থার ব্যর্থতা এবং সামাজিক জবাবদিহির সংকটের প্রতিফলন| আসকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত কমপক্ষে ১১৮ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে| ধর্ষণের চেষ্টার শিকার হয়েছে কমপক্ষে ৪৬ শিশু| এ ছাড়া ধর্ষণপরবর্তী এবং ধর্ষণে ব্যর্থ হয়ে কমপক্ষে ১৭ শিশু হত্যাকাণ্ডের শিকার হয়| আসক মনে করে, শিশু নর্যাতন ও হত্যার প্রতিটি ঘটনায় বিচার প্রক্রিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে হবে|
এক সপ্তাহে নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার:
গেল এক সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলের নদী থেকে ১৭টি মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ| পাশাপাশি, তিনটি হত্যা মামলাসহ মোট ৯৬টি মামলা দায়ের করেছে নৌপুলিশ| গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় নৌপুলিশ| সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাত দিনব্যাপী অভিযানে ৩০২ জন আসামি গ্রেপ্তার করা হয় এবং ৬৩টি মৎস্য আইন, ১৩টি বেপরোয়া গতি আইন, ১টি বালুমহাল এবং ১টি মাদক, ১১টি অপমৃত্যু, ১টি ডাকাতি, ১টি অপহরণ, ১টি চাঁদাবাজি, ১টি বিশেষ ক্ষমতা আইন ও ৩টি হত্যা মামলাসহ মোট ৯৬টি মামলা দায়ের করা হয় এবং ১৭টি মরদেহ উদ্ধার করা হয়|
বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক্সক্যাভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ওসমান গণি (৪০) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে| গত বুধবার রাত পৌনে একটার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায় এ ঘটনা ঘটে| হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ|
নেশার টাকা না পেয়ে ফুপুকে কুপিয়ে হত্যা:
এদিকে গাইবান্ধার ফুলছড়ির যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে নেশার টাকা না পেয়ে ফুপুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে| এ ঘটনায় আহত হয়েছেন মা ও চাচি| এ ঘটনায় ঘাতক মাদকাসক্ত সোহেল মিয়াকে গ্রামবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে| আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ছাত্রশক্তির মশাল মিছিল রাজধানীর পল্লবীতে আট বছর বয়সি এক কন্যাশিশুকে নৃশংসভাবে হত্যাসহ দেশব্যাপী শিশু নির্যাতন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা| গত বুধবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়| মশাল মিছিলটি ভিসি চত্বর ও মল চত্বর প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়| সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রশক্তির নেতারা দেশে চলমান অস্থিরতা, ধর্ষণ ও খুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সরকারের সমালোচনা করেন| তারা পল্লবীতে শিশু হত্যাকাণ্ডের দ্রুত বিচারসহ সাম্প্রতিক সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন|
রাজধানী ও আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন:
এদিকে আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিয়ন্ত্রণ ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে| গতকাল বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান| তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন এলাকা এবং গাজীপুর চৌরাস্তায় বিজিবি মোতায়েন করা হয়েছে| মো. শরীফুল ইসলাম আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কার্যক্রমে সহায়তা দেবেন বিজিবি সদস্যরা| ঈদের সাত দিন আগে থেকে ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন|



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা থেকে ট্রেনে ওঠার পর দুই সন্তানসহ নিখোঁজ গৃহবধূ