সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ইয়াবা ট্যাবলেটসহ বৃদ্ধা আটক

  • আপলোড তারিখঃ ১৯-০৪-২০২৬ ইং
দর্শনায় ইয়াবা ট্যাবলেটসহ বৃদ্ধা আটক

দর্শনায় ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ| গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দর্শনা পৌরসভার রেলকলোনী (মোবারকপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়| আটককৃত মাদক কারবারি হলেন- দর্শনা পৌরসভার মোবারকপাড়া মৃত মোহাম্মদ হোসেনের ছেলে নুরু হোসেন (৬২)|

পুলিশ জানায়, দর্শনা থানার ওসি মেহেদী হাসানের তত্ত্বাবধানে থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রেলকলোনী মোবারক পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে| এসময় নুরু হোসেন বাসায় অভিযান চালিয়ে বাসা তল্লাশি করে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়| পরে উপস্থিত জনসাধারণ ও সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয়| 

পুলিশ আরও জানায়, এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দর্শনা থানায় মামলা হয়েছে|



কমেন্ট বক্স
notebook

অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবে আইন-শৃঙ্খলা বাহিনী