শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান

ভারতীয় বিভিন্ন প্রকার মাদক উদ্ধার
  • আপলোড তারিখঃ ১৭-০৪-২০২৬ ইং
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক চারটি অভিযানে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্ত জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৬৬/১-এস থেকে প্রায় ৩০০ গজ ভেতরে নতুনপাড়া গ্রামের একটি আমবাগান থেকে ১৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মাহমুদুর রশিদ।


একইদিন বেলা আড়াইটার দিকে গয়েশপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৬৮/৩-এস থেকে প্রায় ৫০ গজ ভেতরে গয়েশপুর উত্তরপাড়ার একটি কাঁচা রাস্তা থেকে ২১০ কেজি ভারতীয় পেয়ারাসহ একটি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার শিশির কুমার হালদার।


এর আগে গত বৃহস্পতিবার দুপুরে মেদিনীপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযানে ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। সীমান্ত পিলার ৬৩/১-এস সংলগ্ন এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার আব্দুল জলিল। একইদিন সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে মহেশপুর উপজেলার কুসুমপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ১০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। সীমান্ত পিলার ৬১/১৬-আর সংলগ্ন চাপাতলা গ্রামের একটি মাল্টা বাগান থেকে এসব পণ্য জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সুবেদার মাজেদুল ইসলাম।


বিজিবি জানায়, উদ্ধারকৃত চোরাচালান পণ্যের মোট সিজার মূল্য প্রায় ৬ লাখ ৩ হাজার টাকা। এ বিষয়ে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।



কমেন্ট বক্স
notebook

চোরাচালান ও তেল মজুদে কড়াকড়ি, মাঠে সক্রিয় বিজিবি