শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৭-০৪-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে খোরশেদ আলম (৬০) নামে একজনকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি উত্তর পাড়া থেকে তাকে আটক করে পুলিশ। গ্রেপ্তার খোরশেদ আলম (৬০) চুয়াডাঙ্গা শহরের জীবননগর বাসস্ট্যন্ড পাড়ার মৃত আক্কাস আলীর ছেলে। বর্তমানে সিঅ্যান্ডবি উত্তর পাড়ায় জমি কিনে বসবাস করছেন।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, গত ১১ এপ্রিল সকাল ৮টার দিকে প্রতিবেশীর এক বাড়িতে কৌশলে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ডেকে নেয় অভিযুক্ত খোরশেদ আলম। এসময় ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে ধস্তাধস্তির একপর্যায়ে শিশুটি পালিয়ে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে ঘটনা তার পরিবারকে জানায়। অভিযুক্ত খোরশেদ আলম ভয়ভীতি ও টাকার প্রলোভন দেখিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে।


গতকাল শুক্রবার রাতে বিষয়টি স্থানীয়রা জানলে অভিযুক্ত খোরশেদ আলমকে আটক করে ৯৯৯ কল দেয়। পরে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার একটি টিম খোরশেদকে আটক করে থানা হেফাজতে নেয়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘৯৯৯ এ কল পাওয়ার পর আমরা অভিযুক্তকে আটক করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’



কমেন্ট বক্স
notebook

চোরাচালান ও তেল মজুদে কড়াকড়ি, মাঠে সক্রিয় বিজিবি