কৃষকদের ধান কাটাসহ বিভিন্ন ধরনের কৃষিকাজের সুবিধার্থে এবং কৃষিতে যান্ত্রিকীকরণে উদ্ভুদ্ধ করতে প্রান্তিক কৃষকদের মাঝে ধান কাটার হ্যান্ড রিপার মেশিন বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি উন্ন্য়ন সংস্থা রিসো বাস্তবায়িত ‘প্রান্তিক কৃষকদের মাঝে ধান কাটার হ্যান্ড রিপার মেশিন বিতরণ’ কর্মসূচির আওতায় ১০ জন প্রান্তিক কৃষককে ১০টি ধান কাটার হ্যান্ড রিপার মেশিন দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় পদ্মবিলা ইউনিয়ন পরিষদের হলরুমে হ্যান্ড রিপার মেশিন বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদ্মবিলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আইনাল হক, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক দলের সভাপতি মো. সাজিবার রহমান ও সদর উপজেলা কৃষক জোটের সম্পাদক মো. আ. মুকিত জোয়ার্দ্দার।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় বাস্তবায়িত প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম। উপকারভোগিদের পক্ষ থেকে বক্তব্য দেন কৃষক মো. মোফাজ্জেল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের উন্নয়ন করতে হলে সবার আগে কৃষি ও কৃষকের উন্নয়ন করতে হবে। কৃষকের খরচ ও শ্রম কমানোর জন্য কৃষিতে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রের ব্যবহার বাড়াতে হবে। কৃষিতে যান্ত্রীকীকরণে উদ্ভুদ্ধ করতে রিসো ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের এই উদ্দ্যোগ অত্যন্ত সময়োপযোগী। আমি তাদেরকে সাধুবাদ জানায়।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ১০জন উপকারভোগী প্রান্তিক কৃষককের মাঝে বিনামূল্যে ৫ ধরনের ব্লেডসহ ১০টি ধান কাটার হ্যান্ড রিপার মেশিন বিতরণ করেন। এই হ্যান্ড রিপার মেশিন দিয়ে কৃষকরা ধান কাটার পাশাপাশি বিভিন্ন ধরনের ব্লেড লাগিয়ে ভূট্টা কাটা, পাট কাটা, শক্ত আগাছা কাটা, ঘাস কাটা, ঘাস নিড়ানো সহ অনেক ধরনের কাজ করতে পারবে।
অনুষ্ঠানে উপকারভোগীদের পাশাপাশি সাধারণ কৃষক, স্থানীয় সামাজিক নের্তৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন রিসোর প্রোগ্রাম অফিসার সাধন কুমার কর। সার্বিক সহযোগিতায় ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার মো. মতিয়ার রহমান ও মনিটরিং অফিসার মো. মামুনুর রশিদ।
সমীকরণ প্রতিবেদক