শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
আলমডাঙ্গায় তেল নিতে গিয়ে অনিয়মের অভিযোগ

পুলিশ সদস্যসহ ৩ জনকে জরিমানা

  • আপলোড তারিখঃ ১৭-০৪-২০২৬ ইং
পুলিশ সদস্যসহ ৩ জনকে জরিমানা

আলমডাঙ্গার হক ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে গিয়ে অনিয়মের অভিযোগ ওঠায় এক পুলিশ সদস্যসহ ৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে ওই ফিলিং স্টেশনে বিপরীত দিক থেকে তেল নিতে গিয়ে ও একাধিকবার তেল নেওয়ার অভিযোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মোহাম্মদ শফিউল্লাহ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


আদালত সূত্রে জানা যায়, আলমডাঙ্গার হক ফিলিং স্টেশনে সকাল ৭টা থেকে ২ হাজার লিটার অকটেন ও ৬ হাজার লিটার পেট্রোল বিক্রি শুরু হয়। শুরুর পরপরই মোটরসাইকেল চালকরা দীর্ঘ লাইন দিয়ে তেল নিতে থাকেন। এসময় দীপা রানী নামের এক এনজিও কর্মী একবার তেল নেবার পর ১০ মিনিটের মধ্যে আবারও তেল নিতে গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নজরে পড়েন। এসময় তাকে দুইবার তেল নেবার দায়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারে এক হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় বিপরীত দিক থেকে তেল নিতে গেলে অনিয়মের অভিযোগে তৌহিদুল ইসলাম নামের এক পুলিশ সদস্যকে ৫ শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও একই সময়ে লাল্টু রহমান নামের আরেক চালককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। 


এদিকে, গত ১৫ এপ্রিল সন্ধ্যায় উপজেলার শ্রীনগর গ্রামে অবৈধভাবে ডিজেল মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ডিজেল মজুদকারীকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২১৫ লিটার ডিজেল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পান্না আক্তার। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মোহাম্মদ শফিউল্লাহ, ও র‍্যাব-১২ সিপিসি গাংনী (মেহেরপুর)-এর ডিইডি জামাল হোসেনসহ পুলিশের একটি টিম।



কমেন্ট বক্স
notebook

সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসায় বিদায় ও দোয়া অনুষ্ঠান