শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৭-০৪-২০২৬ ইং
দর্শনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন মদনা গ্রামে সোনিয়া খাতুন (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সোনিয়া ওই গ্রামের নাসির উদ্দীনের স্ত্রী। পরিবার জানায়, দুপুরে স্বাভাবিকভাবেই সবার সঙ্গে খাওয়া-দাওয়া করেন তিনি। বিকেলে ঘরের ভেতরে অবস্থানকালে কোনো একসময় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।


সন্ধ্যায় ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হলে পরিবারের সদস্যরা জানালা দিয়ে তাকিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দরজা খুলে নামিয়ে আনলেও ততক্ষণে তিনি মারা যান। পরিবার ও প্রতিবেশীরা জানান, তার সঙ্গে কারো কোনো বিরোধ বা ঝগড়ার বিষয় জানা যায়নি। কী কারণে তিনি এমনটি করেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।


দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসায় বিদায় ও দোয়া অনুষ্ঠান