ঝিনাইদহে সময় টিভির স্টাফ রিপোর্টার ও ঝিনাইদহ প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহাগ আলীর পিতা জোয়াদ আলী শেখ (৭০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল সোমবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। সোমবার বাদ মাগরিব মরহুমের নিজ গ্রাম ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কাচেঁরকোল উত্তর মির্জাপুর গ্রামের ঈদগাহ মাঠে জানাজা শেষে ঈদগাহ কবরস্থানে তাকে দাফন করা হয়।
সোহাগ আলীর পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি আসিফ কাজল। এছাড়া বর্তমান সভাপতি আসিফ ইকবাল মাখন, সহসভাপতি এম রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন পৃথক শোকবার্তায় পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, সাবেক সভাপতি ও একুশে টিভির জেলা প্রতিনিধি এম রায়হান, সাবেক সাধারণ সম্পাদক ও এসএটিভি-এর জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, এটিএন বাংলা-এর জেলা প্রতিনিধি নিজাম জোয়াদ্দার বাবলু, দৈনিক ইত্তেফাক-এর ভ্রাম্যমাণ প্রতিনিধি বিমল কুমার সাহা, দি বিজনেস স্ট্যান্ডার্ড ও দৈনিক রানার পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ এবং দৈনিক কালবেলা-এর জেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি শেখ ইমনসহ অন্যান্যরা শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ঝিনাইদহ অফিস