রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৯শ’ গ্রাম রুপাসহ দামুড়হুদা নাস্তিপুরের জসিম বিএসএফের হাতে আটক

  • আপলোড তারিখঃ ১১-১১-২০১৭ ইং
৯শ’ গ্রাম রুপাসহ দামুড়হুদা নাস্তিপুরের জসিম বিএসএফের হাতে আটক
চুয়াডাঙ্গার বাড়াদী সীমান্ত দিয়ে রুপার গহনা আনার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাড়াদী সীমান্ত থেকে জসিম উদ্দিন নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার বিকেলে সীমান্তের ৭৯ নম্বর মেইন পিলারের কাছ থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। আটককৃত জসিম উদ্দিন (২৮) দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের আবু হায়দার ওরফে হাইতুর রহমানের আয়তুলের ছেলে। এদিকে, খবর পেয়ে বিজিবি তাকে ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দেয়। এ নিয়ে সন্ধ্যায় উভয় দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও জসিমকে ফেরত দেয়নি বিএসএফ। চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর লুৎফুল কবীর জানান, শুক্রবার বারাদী সীমান্তের ৭৯ নম্বর মেইন পিলারের কাছ থেকে জসিমকে আটক করে বিএসএফ। এ সময় তার কাছ থেকে ৯শ’ গ্রাম রুপা উদ্ধার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। দুপুরের দিকে বারাদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল জসিম। বিকেল সাড়ে ৩টার দিকে বিজয়পুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে। পরে আটককৃত জসিমকে ভারতীয় পুলিশের হাতে হস্তান্তর করে। এদিকে, নাস্তিপুর গ্রামসহ একাধিক সূত্রে জানা গেছে, জসিম উদ্দীন বিশ্বাস এলাকার চিহ্নিত সোনা-রুপা চোরাচালানকারী। সে ভারত-বাংলাদেশে সোনা চোরাচালানকারী চক্রের সক্রীয় সদস্য। সোনা-রুপা পাচার ব্যবসায় এলাকা ভিত্তিক গডফাদার। সে দীর্ঘদিন ধরে বাংলাদেশ-ভারত চোরাচালানের সাথে বিশেষভাবে জড়িত রয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে জসিম ভারত থেকে রুপার গহনা আনার উদ্দেশ্যে সীমান্তের ৭৯ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে ভারতে প্রবেশ করে। এসময় ভারতের বিজয়পুর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। উল্লেখ্য, সম্প্রতি একই সীমান্ত থেকে নাস্তিপুরের এক গরু ব্যবসায়ীকেও বিএসএফ আটক করেছে। একটি সুত্র জানায় সীমান্তরক্ষী বিজিবি-৬ ব্যাটালিয়নের সদস্যদের চোখ ফাকি দিয়ে দর্শনা নাস্তিপুর সীমান্তটা বাংলাদেশ থেকে সোনা রুপা পাচারের নিরাপদ রুট হিসাবে ব্যবহার করছে সোনা রুপা পাচারের গডফাদাররা। দেশের বিভিন্ন এলাকার সোনা রুপা পাচারকারীরা এই সীমান্তকে  ব্যবহার করে প্রতি মাসে শত শত কোটি টাকার সোনা রুপা বাংলাদেশ থেকে ভারতে পাচার করছে। সম্প্রতি চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদস্যরা চুয়াডাঙ্গা জীবননগরের উথলী এলাকা থেকে প্রায় দেড়কোটি টাকার সোনা আটক করতে সক্ষম হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সার ডিলার আবেদনে অনিয়মের অভিযোগ