রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
কালিদাসপুরে গণসংযোগে জামায়াত প্রার্থী অ্যাড. রাসেল

বাংলাদেশ আবারও বিদেশি প্রেসক্রিপশনে চলছে

  • আপলোড তারিখঃ ১৪-১১-২০২৫ ইং
বাংলাদেশ আবারও বিদেশি প্রেসক্রিপশনে চলছে

চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতি আবারও বিদেশি প্রেসক্রিপশনে চলছে। এ দেশের মানুষ বিদেশি হস্তক্ষেপ চায় না।’ গতকাল বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া ও পারকুলা গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


অ্যাড. রাসেল বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। কিছু পলাতক রাজনৈতিক গোষ্ঠী বিদেশে বসে আবারও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে বাংলাদেশকে অশান্ত করার চক্রান্ত করছে। কিন্তু দেশের মানুষ এখন অনেক সচেতন, তারা আর কোনো ধ্বংসাত্মক রাজনীতিকে সমর্থন করবে না।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে শান্তি, ন্যায় ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশপ্রেম ও ন্যায়ের পক্ষে দৃঢ় থাকতে হবে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের মাধ্যমে দেশের সংকট দূর করতে হবে।’


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, মানবসম্পদ সম্পাদক শফিউজ্জামান মিঠু, কালিদাসপুর ইউনিয়ন আমির মো. আসাদুল হক, সেক্রেটারি মো. সাদ্দাম হোসেন, অর্থ সম্পাদক আজিজুল মিয়া, কর্মপরিষদ সদস্য মিনারুল হক, মিডিয়া সম্পাদক সুরুজ আহমেদ, ওয়ার্ড সভাপতি রুজন আহমেদ প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত