শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বিশাল মহিলা সমাবেশে ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফ

কর্মজীবী নারী ও গৃহিণীদের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার
  • আপলোড তারিখঃ ১১-১১-২০২৫ ইং
আলমডাঙ্গায় বিশাল মহিলা সমাবেশে ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফ

চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের নির্বাচনী প্রচারণায় নারী সমাজ এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটায় আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের ফুলবগাদী গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। কয়েকশ নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সমাবেশ প্রমাণ করে, নারী সমাজ এখন তাদের অধিকার ও দেশের পরিবর্তন নিয়ে সচেতন। গাংনী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে উপস্থিত ছিলেন নারী নেত্রী ও সংগঠনের কর্মীরা। এই সমাবেশে নারীদের বিপুল অংশগ্রহণ ধানের শীষের পক্ষে এক নীরব বিপ্লবের বার্তা দিচ্ছে।
উপস্থিত কয়েকশ নারীর উদ্দেশে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আমার মা ও বোনেরা, আপনারা শুধু ঘরের কাজ নয়, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এখন প্রধান শক্তি। আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন- নারীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। আপনারা জানেন, আজকে সংসার চালাতে আপনাদের কতটা কষ্ট হচ্ছে। দ্রব্যমূল্যের আগুনে আপনাদের জীবন দুর্বিষহ। এই বঞ্চনার অবসান চাই।’


তিনি আরও বলেন, ‘বিএনপির কর্মসূচী শুধু পুরুষের জন্য নয়, ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা হলো আপনাদের অর্থনৈতিক ও সামাজিক মুক্তির দলিল। আমি আপনাদের কাছে সেই তারেক রহমানের বার্তা নিয়ে এসেছি- ৩১ দফায় আমরা বিশেষভাবে নারী উদ্যোক্তা, কর্মজীবী নারী এবং গৃহিণীদের জন্য নিরাপত্তা ও বিশেষ সুযোগ নিশ্চিত করার অঙ্গীকার করেছি।’ শরীফুজ্জামান বলেন, ‘আপনারা আর ভয় পাবেন না। আপনারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে ভোট দিন। আপনাদের এই ভালোবাসা কোনো দিন বৃথা যাবে না।’


মহিলা সমাবেশে শরীফুজ্জামান শরীফের সাথে আরও উপস্থিত ছিলেন জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ সরোয়ার রোমান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও গাংনী ইউনিয়নের কৃতী সন্তান আমানুল্লাহ আমান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ, যুবদল নেতা জসিম, খোকন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গসংগঠন ও মহিলা দলের এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠানে শরীফুজ্জামান