মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
ঝিনাইদহে গণসংযোগে গণঅধিকার পরিষদ নেতা রাশেদ খান

আ.লীগ রাজপথে নামলেই ধোলাই হবে

  • আপলোড তারিখঃ ১১-১১-২০২৫ ইং
আ.লীগ রাজপথে নামলেই ধোলাই হবে

‎গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আগামী ১৩ নভেম্বর পলাতক আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছে। তারা যদি নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাহলে রাজপথে তাদের ধোলাই করা হবে। জনগণ তাদের দেখা মাত্রই ধোলাই করবে। গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।


রাশেদ খান আরও বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ হবে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত সংসদ। জুলাই অভ্যুত্থানের মধ্যদিয়ে এ দেশে আর মাস্তান তন্ত্রের রাজনীতি বিদায় নিয়েছে। দেশে আর মাস্তানির রাজনীতি, হেডমগিরির রাজনীতি জনগণ মেনে নেবে না। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমরা বিপ্লবী। আমরা বিপ্লব প্রতিষ্ঠা করেছি।


বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, আমরা ভেবেছিলাম ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে সিঙ্গাপুর, ইউরোপের মতো বানাবে। কিন্তু তিনি বাংলাদেশকে আমেরিকা বানানোর কথা বলে আমাদের সাথে প্রতারণা করছেন। ড. ইউনূস ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত কোনো দৃশ্যমান উন্নয়ন ঘটাতে পারেননি। বিচার ও সংস্কারের মুলা ঝুলিয়ে নির্বাচনকে বিলম্বিত করা হয়েছে।


রাশেদ খান বলেন, আওয়ামী লীগ নাকি রাজপথে নামার ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগ রাজপথে নামলেই তাদের ধোলাই দেওয়া হবে। তাদেরকে দেখা মাত্রই ধোলায় করতে হবে। আওয়ামী লীগের ডামি এমপিদের ভারতীয় গোয়েন্দা সংস্থা নির্বাচনে নামাতে তৎপর হয়েছে। আগামী নির্বাচনে কোনো আওয়ামী লীগের ডামি এমপিদের সুযোগ দেওয়া হবে না। কোনো ডামি এমপি টাকার বস্তা নিয়ে ভোট চাইতে আসলে মা-বোনেরা তাদের ঝাঁটা পেটা করুন।


‎গণসংযোগে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি প্রভাষক এম সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক রাশেদ রাজন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান আহমেদ রাইহান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মিশন আলী সহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

ভাংবাড়ীয়ায় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন