রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে পিকআপের ধাক্কায় যুবক নিহত

  • আপলোড তারিখঃ ০৬-১১-২০২৫ ইং
ঝিনাইদহে পিকআপের ধাক্কায় যুবক নিহত

ঝিনাইদহে দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধুর চালক নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোর ৬টার দিতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ডাকবাংলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আবুবকর কল্লোল (৩০)। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার মীর আবুল কাশেমের ছেলে।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ভোর ৬টার দিকে আলমসাধুচালক কল্লোল মাছ নিয়ে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ডাকবাংলা বাজার পার হলে একটি দ্রুতগামী পিকআপ ভ্যান স্যালো ইঞ্জিনচালিত আলমসাধুকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় আলমসাধু চালক কল্লোল সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে আরাপপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।


আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, একটি পিকআপ ভ্যান আলমসাধুকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পিকআপ ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত