চুয়াডাঙ্গায় মাদকাসক্ত বলায় যুবকের গলাই ক্ষুরের পোঁচ!
- আপলোড তারিখঃ
০৮-১১-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা বেলগাছি বকচারপাড়ায় ক্ষুরের পোচে রক্তাক্ত জখম হয়েছে এক যুবক। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, গত সোমবার রাতে বেলগাছি বকচরপাড়ার আশরাফুলের ছেলে জুয়েল (১৮) একই এলাকার আলাউদ্দিনের ছেলে মাসুমকে নেশাখোর বলে সম্বোধন করে। এসময় মাসুমও জুয়েলকে ট্যাপখোর বলে। এ নিয়ে জুয়েল ও মাসুমের তর্কবিতর্ক হয়। এতে মাসুমের বাবা রাতে মাসুমকে মারধর করে। পরদিন সকালে জুয়েলের বাড়িতে যায় মাসুম। সেখানে গিয়ে বলে, আমি জুয়েলের জন্য আমার বাবার কাছে মার খেয়েছি। একথা শোনামাত্রই জুয়েল উত্তেজিত হয়ে ক্ষুর দিয়ে মাসুমের গলাই পোচ দেয়। এতে মাসুম রক্তাক্ত হয়ে পরে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে মাসুমের গলাই ৫০টিরও বেশি সেলাই দেয়া হয়। এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক বলেন, মাসুমের অবস্থা আশংকাজনক। তবে এখন মোটামুটি সুস্থ আছে। তার গলাই ৫০ টি সেলাই দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা বলেন, আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
কমেন্ট বক্স