রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

  • আপলোড তারিখঃ ৩০-১০-২০২৫ ইং
হরিণাকুণ্ডুতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে হরিণাকুণ্ডু প্রিয়নাথ স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‍্যালি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা মোড়ে এসে শেষ হয়। 


এতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. মো. আব্দুল মজিদ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঝিনাইদহ যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিণ্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, আব্দুল মমিন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ইমতিয়াজ আহমেদ সোহেল, পৌর যুবদলের সভাপতি, রফিকুল ইসলাম নাসির প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত