মাদক ও চোরাচালান প্রতিরোধে সহযোগিতার আশ্বাস জনপ্রতিনিধিদের
- আপলোড তারিখঃ
০৮-১১-২০১৭
ইং
দামুড়হুদায় আইন-শৃঙ্খলা বিষয়ে ৮ ইউপি চেয়ারম্যানের সাথে নবাগত ওসির মতবিনিময়
দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ৮ ইউনিয়ন চেয়ারম্যানদের সাথে চোরাচালান, মাদক ও আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা করলেন দামুড়হুদা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় থানায় ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওসি আকরাম হোসেনের আমন্ত্রণে মতবিনিময় সভায় উপস্থিত চেয়ারম্যানরা হলেন, দামুড়হুদা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক শরিফুল আলম মিল্টন, জুড়ানপুর ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন, নতিপোতা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক আজিজ, নাটুদহ ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম শফি, কার্পাসডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, কুড়ালগাছি ইউনিয়নের চেয়ারম্যান ইনামুল হক শাহ্ ইনু, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম, হাউলী ইউনিয়নের চেয়ারম্যান মহাম্মদ আলী শাহ্ মিন্টু। এছাড়া দামুড়হুদা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম নূরুন্নবী, সাধারণ সম্পাদক শামসুজ্জোহা পলাশ, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হবি ও সাধারণ সম্পাদক বকতিয়ার হোসেন বকুল উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় চেয়ারম্যানদের পক্ষ থেকে চোরাচালান, মাদক ও আইন শৃংখলা উন্নয়ের জন্য পুলিশকে সার্বিক সহযোগীতার নিশ্চয়তা দেওয়া হয়। সকলের বক্তব্য শেষে ওসি আকরাম হোসেন চেয়ারম্যানদের আশ্বস্থ করে বলেন, আজকের কথামত আপনারা পুলিশকে সার্বিক সহযোগীতা করলে পুলিশের পক্ষে কাজ করা খুবই সহজ হবে। পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান এস এম জাকারিয়া আলমের প্রশ্ন বা মতামতের জের ধরে ওসি আকরাম জানান, এখন থেকে নিয়মিতভাবে প্রতিটি ইউনিয়নে প্রতি মাসে পুলিশিং কমিটির মিটিং করা হবে। প্রতিটি ইউনিয়নের আইন শৃংখলা সূষ্ঠু রাখার জন্য পুলিশ ক্যাম্পের পাশাপাশি একজন করে এসআইকে দায়িত্ব দেওয়া হবে। মতবিনিময় শেষে সকলে এক মধ্যাহ্নভোজে মিলিত হন।
কমেন্ট বক্স