রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহের সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বীজ

  • আপলোড তারিখঃ ১৭-১০-২০২৫ ইং
ঝিনাইদহের সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বীজ

ঝিনাইদহ সদর উপজেলার প্রায় সাড়ে ৫ হাজার কৃষকের মাঝে সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে গমসহ বিভিন্ন জাতের ডাল, তেল, বাদাম ও পেঁয়াজের বীজ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসনেআরা, সদর উপজেলা কৃষি অফিসার মো. নূর এ নবী, অতিরিক্ত কৃষি অফিসার মো. জুনায়েদ হাবিব, কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলাম ও ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।


কৃষি অফিস জানিয়েছে, সদর উপজেলার সকল ইউনিয়নের তালিকাভুক্ত প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব সার ও বীজ বিতরণ করা হয়। চলতি রবি মৌসুমে দেশে তেল, বাদাম, গম ও ডালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বীজ বিতরণ করা হয়েছে।


জানা গেছে, সদর উপজেলার সাড়ে ৭০০ কৃষকের মাঝে জনপ্রতি ২০ কেজি গমের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ৩ হাজার ৪০০ কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং ৫৫ জন কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি করে সূর্যমুখী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ২০ জন কৃষকের মাঝে জনপ্রতি চীনা বাদাম ১০ কেজি, ডিএপি সার ১০ কেজি ও ৫ কেজি করে এমওপি সার দেয়া হয়েছে। একই ভাবে ২শ’ কৃষকের মাঝে শীতকালীন পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।


দেশীয় ডাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার ১ হাজার কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি মসুল ডালের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার এবং ৬০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৮ কেজি খেসারী ডালের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।


উপজেলা কৃষি অফিসার মো. নূর-এ-নবী বলেন, চলতি রবি মৌসুমে সদর উপজেলার ৫ হাজার ৪৮৫ জন কৃষকের মাঝে মোট ২৪ দশমিক ৩৩৫ টন বীজ ও প্রায় ১০০ টন সার বিতরণ করা হয়েছে। তেল ও ডাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরিষা, সূর্যমুখী, মসুর ও খেসারি ডালের বীজ বিতরণ করেছি। এ ছাড়া গম, চীনা বাদাম ও শীতকালীন পেঁয়াজের উন্নতমানের বীজ বিতরণ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত