জাতীয় পতাকার অবমাননা মেনে নেয়া হবে না
- আপলোড তারিখঃ
০৭-১১-২০১৭
ইং
চুয়াডাঙ্গায় বিজয় দিবসের প্রস্তুুতিসভায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ
নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস-২০১৭ উদযাপন উপক্ষে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যদায় সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকাল সাড়ে ১০টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, সকল কাজের চেয়ে বিজয় দিবস গুরুত্বপূর্ণ। ফলে সকল সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারীকে নির্দেশ দিয়ে বলেন, ঐ দিন সকলকে উপস্থিত থাকতে হবে। লক্ষ রাখতে হবে শ্রদ্ধা যেন শ্রদ্ধার সাথেই হয়। এসময় তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, জাতীয় পতাকার অবমাননা কোনভাবেই মেনে নেয়া হবে না। কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান যদি এ দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করে, তারা যেনো সঠিক নিয়ম কানুন মেনে পতাকা উত্তোলন করেন। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও তিনি সকল উপ-কমিটিকে নির্দেশ দিয়ে বলেন, প্রস্তুুতিমূলক মহড়া ছাড়া কোন প্রতিষ্ঠান যেন কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিতে না পরে সেটা নিশ্চিত করতে হবে। প্রস্তুুতিমূলক সভায় এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ফরহাদ আহমেদ, জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নুরজাহান খানম, সাবেক অধ্যক্ষ এসএম ইসরাফিল, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান, পিপি জজ কোর্ট অ্যাড. শামসুজ্জোহা। এছাড়া বিভিন্ন সরকারী বেসরকারী সামাজিক রাজনৈতিক সাংবাদিক ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স