শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জাতীয় স্কেলে বেতন পাবেন খতিব-ইমাম ও মুয়াজ্জিনরা

  • আপলোড তারিখঃ ০৭-১১-২০১৭ ইং
জাতীয় স্কেলে বেতন পাবেন খতিব-ইমাম ও মুয়াজ্জিনরা
সমীকরণ ডেস্ক: জাতীয় স্কেলে বেতন-ভাতা পাবেন মসজিদের খতিব ও ইমামরা। একইভাবে বেতন পাবেন সংশ্লিষ্ট মসজিদের মুয়াজ্জিন ও খাদেমরাও। ইসলামী মূল্যবোধেরউন্নয়ন ও সংস্কৃতি বিকাশের উদ্দেশে দেশব্যাপী মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। সৌদি সরকারের সহযোগিতায় দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মোট ৫৬০টি মসজিদ নির্মাণ করা হবে। এসব মসজিদের খতিব বিদ্যমান জাতীয় বেতন স্কেলের অষ্টম গ্রেডে, ইমামরা নবম, মুয়াজ্জিনরা ১৪তম ও খাদেমরা ১৬তম গ্রেডে বেতন-ভাতা পাবেন। এ সংক্রান্ত প্রকল্পটি বাস্তবায়ন করবে ইসলামিক ফাউন্ডেশন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্যা জানা গেছে। জানতে চাইলে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, ‘সারা দেশের ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। একনেকে অনুমোদন পাওয়া প্রকল্প প্রস্তাব অনুযায়ী মডেল মসজিদের খতিব ও ইমামসহ সবাই জাতীয় স্কেলে বেতন-ভাতা পাবেন। এর মাধ্যমে মসজিদগুলোকে সরকারি কাঠামোতে আনার প্রাথমিক উদ্যোগ নেয়া হচ্ছে। পর্যায়ক্রমে সারা দেশের তিন লাখ মসজিদকেও এর আওতায় আনার চিন্তাভাবনা রয়েছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা পাইলট স্কুলের ৮০ দশকের বন্ধু সমিতির ইফতার