বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ১২-১০-২০২৫ ইং
ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও নবগঙ্গা নদী সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে শহরের পায়রা চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং দৌধতদিয়া-পাটুনিয়া পদ্মাসেতু নির্মাণ, নবগঙ্গা নদী সংস্কার বাস্তবায়ন কমিটি। 


মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন রেললাইন বাস্তবায়ন কমিটির সভাপতি সাবেক উপাধ্যক্ষ এম.এন. শাহজালাল, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি আসিফ কাজল, জেলা জজ আদালতের জিপি অ্যাডভোকেট মোকাররম হোসেন টুলু, জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম.এ. মজিদ, দৈনিক নবচিত্রের সম্পাদক অ্যাড. আলাউদ্দিন আজাদ, দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, মুফতি আরিফ বিল্লাহ এবং মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু।


বক্তারা বলেন, ঝিনাইদহ জেলা দীর্ঘদিন ধরে অবহেলিত। স্বাধীনতার পর থেকে এ জেলার উন্নয়নে তেমন কোনো পদক্ষেপ নেয়া হয়নি। জেলায় রেললাইন ও মেডিকেল কলেজ না থাকায় যোগাযোগ ব্যবস্থা ও চিকিৎসা খাত মারাত্মকভাবে পিছিয়ে আছে। তারা অবিলম্বে ঝিনাইদহে রেললাইন স্থাপন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং নবগঙ্গা নদী খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানান। 



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় কমিউনিটি বেজড একটিভেশন সভা