রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভাড়ায় যেতে অস্বীকার করায় পিতা-পুত্রকে কু পিয়ে জখম

  • আপলোড তারিখঃ ০৮-১০-২০২৫ ইং
ভাড়ায় যেতে অস্বীকার করায় পিতা-পুত্রকে কু পিয়ে জখম

ভাড়ায় যেতে রাজি না হওয়ায় ঝিনাইদহের গোয়ালপাড়া বাজারে পিতা জাহাঙ্গীর (৫৫) ও পুত্র ইজাজুলকে (২৫) কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে এক বখাটে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে। আহতদের বাড়ি একই উপজেলার বাজিতপুর গ্রামে।


প্রত্যক্ষদর্শী আইয়ুব হোসেন মেম্বার জানান, ঘোড়ামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে শিমুল গোয়ালপাড়া মঙ্গলবার সন্ধ্যা রাতে গোয়ালপাড়া বাজারে এসে ভ্যানযোগে অন্যত্র যেতে চান। ভ্যানচালক জাহাঙ্গীর ক্লান্ত থাকায় ভাড়ায় যেতে অস্বীকার করেন। এসময় কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসী শিমুল ভ্যানচালকের ওপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে বসেন। চোখের সামনে পিতাকে কুপিয়ে জখম করার দৃশ্য দেখে পাশেই চানাচুর বিক্রিরত ছেলে ইজাজুল এগিয়ে আসে এবং পিতাকে রক্ষার চেষ্টা করেন। এসময় শিমুল ইজাজুলকেও এলোপাথাড়ী কুপিয়ে জখম করেন। শত শত মানুষের সামনে নিরীহ পিতা-পুত্রকে কুপিয়ে জখম করলেও গোয়ালপাড়া বাজারের কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ রয়েছে। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়।


সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক ডা. সুমন বড়ুয়া জানান, পিতা-পুত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। ক্ষত দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এদের মধ্যে একজন আশঙ্কাজনক বলে তিনি জানান। ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) শামসুজ্জোহা জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন এবং অভিযুক্ত শিমুলকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত