মেহেরপুরে এএসপি হিসেবে লিয়াকত হোসেনের যোগদান
- আপলোড তারিখঃ
০৬-১১-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরে সহকারী পুলিশ সুপার হিসাবে মো. লিয়াকত হোসেন যোগদান করেছেন। সম্প্রতি তিনি পরিদর্শক (ইন্সপেক্টর) থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পদোন্নতি লাভ করেন। লিয়াকত হোসেন ১৯৮৯ সালে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এরপর পদোন্নতি পেয়ে পরিদর্শক হন। তিনি চুয়াডাঙ্গা সদর থানা, দামুড়হুদা ও জীবননগর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। সম্প্রতি লিয়াকত হোসেন সহকারী পুলিশ সুপার হিসাবে পদোন্নতি পেয়ে বর্তমানে মেহেরপুরে এএসপি (হেডকোয়াটার্স) হিসেবে যোগদান করেছেন।
কমেন্ট বক্স