সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ফেনডিসিলসহ দু’জন গ্রেফতার

  • আপলোড তারিখঃ ০৬-১১-২০১৭ ইং
মেহেরপুরে ফেনডিসিলসহ দু’জন গ্রেফতার
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে ফেনসিডিলসহ দোলন হোসেন ও রাজু হোসেন নামের দুই ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল রোববার সকালে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেজবাহুর দারাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত দোলন হোসেন সদর উপজেলার শালিকা গ্রামের রফিকুল হোসেনের ছেলে এবং রাজু হোসেন একই গ্রামের মুক্তার আলীর ছেলে। গোয়েন্দা পুলিশের এসআই মেজবাহুর দারাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। তিনি আরো বলেন, তাদের নামে মেহেরপুর সদর থানায় মাদক আইনে মামলা করা হবে। অভিযানে আরও উপস্থিত ছিলেন এএস আই ইব্রাহিম, সিদ্দিক, মাহাতাব উদ্দিন, লোকমান হোসেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড