রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ওলামা দলের আলমডাঙ্গা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে শরীফুজ্জামান

ধানের শীষ মানুষের মুক্তির প্রতীক
  • আপলোড তারিখঃ ০৪-১০-২০২৫ ইং
ওলামা দলের আলমডাঙ্গা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে শরীফুজ্জামান

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আলমডাঙ্গা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে কাজী আবুল হাসনাত মো. শাফীকে সভাপতি ও মো. শাহ্ কলমকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। গতকাল শনিবার বিকেল ৪টায় আলমডাঙ্গা উপজেলা চত্বরে জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সদ্য সাবেক আহ্বায়ক কাজী আবুল হাসনাত শাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির প্রতীক ধানের শীষ হলো মানুষের মুক্তির প্রতীক। তাই এই প্রতীকের বিজয় নিশ্চিত করতে ওলামা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য মাঠে থেকে সংগঠনের ভিত্তি মজবুত করতে হবে।’


প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন।


এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাহবুব আলম মাহবুব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আবু হুরাইরাহসহ ওলামা দলের ১৫টি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন ওলামা দলের নেতৃবৃন্দ। 



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত