রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

  • আপলোড তারিখঃ ০৩-১০-২০২৫ ইং
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

ঝিনাইদহ সদর উপজেলার ১৮ মাইল নামক স্থানে ভ্যান ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ভ্যান চালকের পরিচয় পাওয়া গেছে। তার নাম নজরুল ইসলাম (৬৫)। তিনি সদর উপজেলার নগর বাথান গ্রামের নিজামুদ্দিনের ছেলে। দুর্ঘটনায় নিহত শিশুটির পরিচয় মেলেনি।


ঝিনাইদহ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, বৃহস্পতিবার বেলা দুইটার দিকে একটি যাত্রীবাহী ভ্যান হলিধানি বাজার থেকে নগরবাথান বাজার ফিরছিল। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় এক শিশু ও হাসপাতালে ভর্তি করার পর নজরুল ইসলাম নামে এক বৃদ্ধ মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ আড়াইশ বেড হাসপাতালে পাঠানো হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার কথা স্বীকার করেছেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত