বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে ব্যাটারির দোকানে চুরি

  • আপলোড তারিখঃ ০১-১০-২০২৫ ইং
কালীগঞ্জে ব্যাটারির দোকানে চুরি

ঝিনাইদহের কালীগঞ্জে একটি ব্যাটারি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে শহরের মেইন বাসস্ট্যান্ডের যশোর সড়কের ভাই ভাই ব্যাটারি নামক ব্যবসা প্রতিষ্ঠানে এ চুরির ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের পরিচালক রাশিদ শাহরিয়ার হামকো কর্পোরেশন লিমিটেডের ব্যটারীর ডিলার। চুরির বিষয়ে দোকান মালিক রাশিদ শাহারিয়ার জানান, ‘গতকাল রাত ১০টার দিকে আমরা ঘর বন্ধ করে বাসায় চলে যায়। মঙ্গলবার সকাল ১০টার দিকে এসে দেখি ঘরের পছনের দেয়াল ভাঙা এবং ভেতরের ব্যাটারি ও বেশ কিছু মালামাল চুরি হয়ে গেছে। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে নতুন ব্যাটারি ও পুরাতন ব্যাটারি। এর আনুমানিক মূল্য ১ লাখ টাকার বেশি হবে।’


তিনি আরও বলেন, ‘আমাদের ধারণা রাত ২টা থেকে ৩টার মধ্যে এ চুরির ঘটনা ঘটেছে।’ এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় কমিউনিটি বেজড একটিভেশন সভা