শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসব ঘিরে সবার মধ্যে থাকে এক বিশেষ আনন্দ, থাকে নতুন পোশাকের প্রত্যাশা। কিন্তু সমাজে অনেক শিশু আছে, যাদের জীবনে উৎসব মানেই কষ্ট, নতুন পোশাকের আনন্দ তাদের জীবনে আসে না। এইসব সুবিধাবঞ্চিত শিশুদের মুখে আনন্দের হাসি ফুটিয়ে তুলতে ঝিনাইদহে মানবকল্যাণমূলক সংগঠন ‘ইয়ুথ সান’ এগিয়ে এসেছে।
গতকাল মঙ্গলবার বিকেল চারটায় ঝিনাইদহ শহরের দেবদারু অ্যাভিনিউ এলাকায় সংগঠনটির পক্ষ থেকে প্রায় ৫০ জন শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। শিশুদের হাতে রঙিন জামা-কাপড় পৌঁছে দেওয়ার মুহূর্তে তাদের চোখে-মুখে ঝলমল করে ওঠে উৎসবের আনন্দ। আনন্দে তারা হাসতে হাসতে বাড়ি ফিরে যায়।
পোশাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মাকিবুল হাসান বাপ্পি, জেলা আহ্বায়ক সৌভিক পোদ্দার, শোভন সাহা সবুজ, সৌরভ চৌধুরী, অমৃতা বিশ্বাস, জমজম আহমেদ, সুলতান আল এনাম, আরিফ হোসাইন প্রমুখ।
ঝিনাইদহ অফিস