সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় মুক্তিযোদ্ধা চাঁদ আলী’র ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • আপলোড তারিখঃ ০৫-১১-২০১৭ ইং
দর্শনায় মুক্তিযোদ্ধা চাঁদ আলী’র ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
দর্শনা অফিস: দামুড়হুদা  উপজেলার দর্শনায় বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি....রাজেউন)। গতকাল দুপুর ১টার দিকে দর্শনা পৌর এলাকার ইসলাম বাজারে অবস্থিত নিজ বাসভবনে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালিন সময়ে ছেলে, মেয়েসহ অসখ্য গুনগ্রাহী রেখে গেছেন। চাঁদ আলীর মৃত্যুর খবর শুনে মুক্তিযোদ্ধা সংগঠনসহ রাজনৈতিক নেতাকর্মী ও এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।  তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে আসেন দামুড়হুদা উপজেলার সকল মুক্তিযোদ্ধা সহ স্থানীয় নেতৃবৃন্দ। গতকাল বিকাল ৫ টার দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের নেতৃত্বে পাঠানপাড়া রেলওয়ে রানিং রুম প্রাঙ্গণে দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে সন্ধ্যা ৭ টায় কেরুজ বাজার মাঠে তার লাশের জানাজা শেষে মোবারকপাড়া কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। জানাজায় অংশ নেয় মুক্তিযোদ্ধা সংগঠন দামুড়হুদা ও দর্শনা শাখার সকল নেতাকর্মী, সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কয়েক শতাধিক ধর্মপ্রান মুসল্লি।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড