সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা পৌরসভার সামনে ট্রাকের ধাক্কায় রিক্সা চালক জখম

  • আপলোড তারিখঃ ০৫-১১-২০১৭ ইং
চুয়াডাঙ্গা পৌরসভার সামনে ট্রাকের ধাক্কায় রিক্সা চালক জখম
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভা কার্যালয়ের অদুরে বাদুরতলা মোড়ে ট্রাকের ধাক্কায় চাঁদ আলী (৫০) নামের এক রিক্সা চালক রক্তাক্ত জখম হয়েছে। এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এঘটনা ঘটে। আহত রিক্সা চালক চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের মাখালডাঙ্গা গ্রামের স্কুলপাড়ার মৃত ইউসুফ মন্ডলের ছেলে। জানা গেছে, গতকাল সকালে চাঁদ আলী তার খালি রিক্সাটি নিয়ে বড় বাজারের দিকে যাচ্ছিল। পৌরসভা কার্যালয়ের অদুরে বাদুরতলায় পৌছালে পিছন দিক থেকে একটি ট্রাক রিক্সাটিকে ধাক্কা দিলে চাঁদ আলী রিক্সা থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয়রা চাঁদ আলীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড