রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর সীমান্ত ইউনিয়নে নির্বাচনী সমাবেশে রুহুল আমিন

আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই
  • আপলোড তারিখঃ ২২-০৯-২০২৫ ইং
জীবননগর সীমান্ত ইউনিয়নে নির্বাচনী সমাবেশে রুহুল আমিন

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন জামায়াতে ইসলামের উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে জেলা আমির ও সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন বলেছেন, ‘আমরা একটি নিরাপদ বাংলাদেশ উপহার দিতে চাই।’ গতকাল রোববার বিকেল চারটায় সীমান্ত ইউনিয়নের গয়েশপুর ঈদগাহ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, ‘আমরা ইসলামি ব্যাংক, ইবনে সিনা হাসপাতালসহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছি। উন্নয়ন ও জনসেবার ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’


তিনি বলেন, ‘আমার বাড়ি ধোপাখালি এলাকায় রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি। বর্ষায় কোমর সমান পানিতে গামছা বেঁধে যেতে হয়। যদি আমি আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হই, তাহলে প্রথমেই এই অঞ্চলের রাস্তা-ঘাট উন্নয়ন করব। আমাদের রাজনীতিতে হিংসা বা বিদ্বেষ নেই। দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর আগে। আপনারা যদি এত বছর কষ্ট করতে পারেন, তবে আমাকে ভোট দিয়ে আরও পাঁচ বছর সুযোগ দিন। দেখুন এ অঞ্চলের উন্নয়ন হয় কি না।’


সমাবেশ শেষে তিনি গয়েশপুর, গোয়ালপাড়া, নতুনপাড়া, মেদিনীপুর ও হরিহরনগর গ্রাম এবং বিভিন্ন বাজারে গণসংযোগ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, জেলা মাজলিসুল মোফাসসিরিনের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন, মো. সাখাওয়াত হোসেন ও উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি আলাউদ্দিন। এছাড়া এর আগে সকালে গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার গভর্নিং বডির জামায়াত মনোনীত চারজন সদস্যের বিজয় উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত