রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ জেলা জামায়াতের সুধী সমাবেশ

  • আপলোড তারিখঃ ২১-০৯-২০২৫ ইং
ঝিনাইদহ জেলা জামায়াতের সুধী সমাবেশ

ন্যায় ও কল্যাণমুখী সমাজ গঠনের লক্ষ্যে ঝিনাইদহে বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের কুটুম কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখা। 


সমাবেশে জেলার বিভিন্ন পেশাজীবী, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ঝিনাইদহ জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মো. আবু বকরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল আলীম। 


জেলা সেক্রেটারি আব্দুল আওয়ালের সঞ্চালনায় প্রোগ্রামে দারস পেশ করেন শাহ মো. শাহাদাত হোসেন। এসময় জামায়াত নেতারা বলেন, জনগণের কল্যাণে নিবেদিত রাজনীতি ও দেশপ্রেমে উজ্জীবিত নেতৃত্বই সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে। এজন্য নতুন প্রজন্মকে সৎ, নৈতিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত