রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসায় প্রীতি ফুটবল ম্যাচ

  • আপলোড তারিখঃ ১৬-০৯-২০২৫ ইং
জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসায় প্রীতি ফুটবল ম্যাচ

জীবননগর উপজেলার সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসা ও চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর দাখিল মাদ্রাসার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলার আয়োজনে করেন দুই মাদ্রাসা সুপারিন্টেন্ডেন্ট।


খেলার উদ্বোধন করেন সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. শরিফুল ইসলাম ও বেগমপুর মাদ্রাসার সহকারী শিক্ষক আরিফুল ইসলাম। রেফারি আব্দুল হাইয়ের বাঁশি বাজানোর মধ্যদিয়ে ফুটবল খেলা শুরু হয়। টানটান উত্তেজনার মধ্যদিয়ে টানা ৯০ মিনিট খেলা চলে। প্রথমার্ধে জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার খেলোয়াড়রা একটি গোলে করে এগিয়ে থাকে। দ্বিতীয়র্ধে খেলায় কোনো গোল না হওয়াই বেগমপুর দাখিল মাদ্রাসাকে ০-১ গোলে হারিয়ে জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসা বিজয়ী হয়। মনোমুগ্ধকর পরিবেশে খেলা উপভোগ করেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত