চুয়াডাঙ্গায় বোনকে পিটিয়ে জখম করলো মাদকাসক্ত ভাই
- আপলোড তারিখঃ
০৪-১১-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা থানা কাউন্সিলপাড়ায় বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার ভাই মাদকাসক্ত হাবিবুরের বিরুদ্ধে। এছাড়া, বাড়ির জানালাসহ ঘরের আসবাবপত্র ভাংচুরেরও অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এঘটনা ঘটে। ভাইয়ের পিটুনিতে জখম আফরোজা খাতুন (২৫) চুয়াডাঙ্গা শহরের থানা কাউন্সিলপাড়ার ক্লিনিক ব্যবসায়ী ঝন্টুর স্ত্রী।
জানা গেছে, চুয়াডাঙ্গা থানা কাউন্সিলপাড়ার মুক্তিযোদ্ধা মৃত লিয়াকত আলীর ছেলে হাবিবুর রহমান প্রায়ই নেশা করে বোনের বাসায় যেত। গতকাল সকালেও নেশাগ্রস্ত অবস্থায় বোন আফরোজার বাড়িতে যায় হাবিবুর রহমান। এ সময় তার বোন আফরোজাকে পিটিয়ে জখম করে সে। এছাড়া বাড়ির জানালাসহ ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। পরে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এসে আফরোজাকে উদ্ধার করে। পরে জখম অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। জখম আফরোজার স্বামী ক্লিনিক ব্যবসায়ী ঝন্টু জানান, হাবিবুর মাঝেমধ্যে নেশাগ্রস্ত অবস্থায় এসে আমার স্ত্রীকে মারধর করে। গতকালও সামান্য বিষয় নিয়ে মারধর করে এবং বাড়ির জানালা ও বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। আমি এ ঘটনায় সদর থানায় অভিযোগ করবো বলেও জানান তিনি।
কমেন্ট বক্স