সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আজ চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির ভোট : সকল প্রস্তুতি সম্পন্ন

  • আপলোড তারিখঃ ০৩-১১-২০১৭ ইং
আজ চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির ভোট : সকল প্রস্তুতি সম্পন্ন
মুখোমুখি লড়াইয়ে লেমন-জগলু-ইবু ও চান্নু-বাবু-মাসুদ পরিষদ : স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন গিয়াস ও তুহিন হুসাইন মালিক/এসএম শাফায়েত: চারদিকে সাজসাজ রব, অপেক্ষা মাহেন্দ্রক্ষণের; ‘কে জিতবে- কারা আসবে নেতৃত্বে’ এ নিয়ে সকল জল্পনা কল্পনার অবসান ঘটছে আজ শুক্রবার। বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার পঞ্চ-বার্ষিক নির্বাচনের একমাত্র কেন্দ্র জেলা আইনজীবী পরিষদ মিলনায়তন ও তার আশপাশে পোস্টার ব্যানারে ঢেকে ফেলা হয়েছে পুরো কোর্ট মোড় এলাকা। সুষ্ঠু, সুন্দর ও উৎসবমূখর পরিবেশে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহন। তবে জুম্মার নামাজের জন্য ১ঘন্টা ভোটগ্রহনে বিরতি দেওয়া হবে। এবার পৃথক দু’টি প্যানেলের পাশাপাশি সভাপতি পদে গিয়াস উদ্দিন আহমেদ ও কার্য্যকরী সদস্য পদে এএইচএমএম কামাল তুহিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজকের ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন। দু’টি প্যানেলের মধ্যে লেমন-জগলু-ইবু পরিষদে সভাপতি পদে রয়েছেন হাজী মো. আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সিনিয়র সহসভাপতি পদে আব্দুল কাদের জগলু ও সাধারণ সম্পাদক পদে ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু। এ ছাড়াও পরিষদের পূর্ণাঙ্গ প্যানেলে রয়েছেন সহসভাপতি পদে ৫ জন যাথাক্রমে নীল রতন সাহা, হাজী মো. শাহাবুদ্দিন মল্লিক, মো. মহিদুল ইসলাম ভাষা, মো. সামসুজ্জামান খোকন ও মো. সফিউদ্দিনসহ ৫৩ জন প্রার্থী লড়ছেন। অন্যদিকে, চান্নু-বাবু-মাসুদ পরিষদে সভাপতি পদপ্রার্থী হিসেবে রয়েছেন হাজী সালাউদ্দীন চান্নু, সিনিয়র সহসভাপতি প্রার্থী হাজী সামসুল আলম (বাবু), সহসভাপতি পদপ্রার্থী ৫জন পর্যায়ক্রমে মজিজুর রহমান, হাজী হেলাল উদ্দীন, মশিউর রহমান, শহিদুল হক কদর, রমজান আলী জোয়ার্দ্দার ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাজী মাসুদুর রহমান। এ পরিষদের কার্য্যকরী সদস্য আহসান উল্লাহ মামুন তার প্রার্থীতা প্রত্যাহার করায় ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন ৫২ জন প্রার্থী। এদিকে চান্নু-বাবু-মাসুদ পরিষদের কার্যকরী সদস্য পদপ্রার্থী শফিকুল ইসলাম ঝন্টু তার প্রতীক ‘জগ’ ও নিজ ছবি সম্বলিত জগ ভোটারদের মধ্যে বিতরণ করে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠে। অন্যদিকে, একটি পক্ষ খাবারের স্লীপ দিয়ে ভোটারদের ভোট নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে চান্নু-বাবু-মাসুদ পরিষদের নেতৃবৃন্দ অভিযোগ তোলে। তবে, কে বা কারা এই খাবার প্যাকেটের স্লীপ ভোটারদের মধ্যে বিতরণ করেছে সে বিষয়ে নিশ্চিত কোন তথ্য সাংবাদিকরা পায়নি। উল্লেখ্য, তফসিল ঘোষণার পর থেকেই চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির নির্বাচন জমে উঠে। গত ৮ অক্টোবর রবিবার এ্যাড. সেলিম উদ্দিন খান স্বাক্ষরিত দোকান মালিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ওইদিন ৫ বছর মেয়াদী এই কার্যকরী কমিটির নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় ৩ নভেম্বর। তফসিল অনুযায়ী আজ ৩ নভেম্বর ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। জানা যায়, বাংলাদেশে দোকান মালিক সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার কার্যকারি কমিটির ৫৭নং সভায় আগের কমিটি ভেঙ্গে দিয়ে আগামী ৯০ দিনের মধ্যে একটি অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচনের জন্য ১৯ সদস্য বিশিষ্ট নির্বাচনী আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নির্বাচন কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা করার পর প্যানেলগুলোসহ স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধির মধ্যে থেকে তাদের নির্বাচনী প্রচারণা চালাতে শুরু করে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড