সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলীতে পুকুরে রহস্যময় প্রাণি!

এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন শতশত মানুষ
  • আপলোড তারিখঃ ০৬-০৯-২০২৫ ইং
উথলীতে পুকুরে রহস্যময় প্রাণি!

জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি পুকুরে রহস্যময় প্রাণি ভেসে উঠছে- এমন খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। অদ্ভুত আকৃতির ওই প্রাণিটি দেখতে প্রতিদিন আশপাশের গ্রাম থেকে শুরু করে দূর-দূরান্ত থেকেও শতশত মানুষ ভিড় করছেন পুকুরপাড়ে। স্থানীয়দের কেউ বলছেন এটি ভোঁদড়, আবার কেউ দাবি করছেন এটি ধেঁড়ে প্রাণি। তাদের ধারণা, মাছ খাওয়ার জন্যই প্রাণিটি পুকুরে এসেছে। তবে এখন পর্যন্ত এর সঠিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।


প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাণিটি হঠাৎ পানির ওপরে ভেসে ওঠে আবার কিছুক্ষণ পর ডুবে যায়। ফলে অনেকেই সেটি দেখতে পারছেন না। এক দর্শনার্থী জানান, তিনি এক ঘণ্টা অপেক্ষা করেও কিছুই দেখতে পাননি। গ্রামজুড়ে চলছে নানা জল্পনা-কল্পনা। কেউ কৌতূহলবশত ছুটে আসছেন, আবার কেউ প্রাণিটির আসল পরিচয় জানতে চেষ্টা করছেন। এক নারী জানান, ‘দুই দিন ধরে শুনছি পুকুরে কী যেন একটা এসেছে। সেটা দেখার জন্য আমার প্রতিবেশী সবাই এসেছে। তাদের সাথে আমিও এসেছি। কিন্তু এখনো কিছুই দেখতে পাইনি।’


পার্শ্ববর্তী পুকুরের মালিক রাশেদ উদ্দিন বলেন, ‘কয়েকদিন আগে দুপুরে কয়েকজন মহিলা গোসল করতে নেমে কী একটা প্রাণি দেখে। পরে তারা সেটা মহল্লায় প্রচার করে। এরপর থেকে খবর সারা এলাকায় ছড়িয়ে যায়। প্রতিদিন শতশত মানুষ আসছে পুকুরপাড়ে দেখতে। পাড়া-মহল্লায় বলাবলি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ছড়িয়ে পড়ে। এরপর থেকেই প্রতিদিন বিকালে পুকুরপাড়ে মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী