মেহেরপুরে হিরোইনসহ মাদক ব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ
০৩-১১-২০১৭
ইং
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল পশ্চিম পাড়ায় অভিযান চালিয়ে ১০গ্রাম হিরোইনসহ মহিবুল ইসলাস (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ডিবির এস আই মেজবাহুর দারাইন এর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। মহিবুল ইসলাস খাসমহল গ্রামের মিনারুলের ছেলে। এসআই মেজবাহুর দারাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহিবুলের বাড়িতে অভিযান চালান হয়। এসময় তার বাড়ি তল্লাশি চালিয়ে শো-কেসের ভিতর থেকে ১০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। তিনি আরো জানান, সকালে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে। এসময় এ এস আই ইব্রাহিম, সিদ্দিক, মাহাতাব উদ্দিন, লোকমান হোসেন অভিযানে ছিলেন।
কমেন্ট বক্স