রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আকন্দবাড়ীয়ায় গণসংযোগে জামায়াত নেতা অ্যাড. রাসেল

কৃষকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়
  • আপলোড তারিখঃ ০৫-০৯-২০২৫ ইং
আকন্দবাড়ীয়ায় গণসংযোগে জামায়াত নেতা অ্যাড. রাসেল

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আকন্দবাড়ীয়া গ্রামে গণসংযোগ, পথসভা ও কুশলবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা থেকে রাত ৯টা পর্যন্ত চলে এই গণসংযোগ। এসময় অ্যাড. রাসেল বলেন, ‘বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য কৃষকদের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কৃষকরা যদি পিছিয়ে থাকে, তাহলে দেশের উন্নয়নও টেকসই হবে না।’


তিনি আরও বলেন, ‘খাদ্য উৎপাদন থেকে শুরু করে পোশাক শিল্পের কাঁচামাল এবং রপ্তানি আয়ের বড় অংশ আসে কৃষি খাত থেকে। অথচ দেশের কৃষকরা আজও ন্যায্য দাম, পর্যাপ্ত ভর্তুকি ও আধুনিক কৃষি প্রযুক্তির সুযোগ থেকে বঞ্চিত। কৃষকের অধিকার নিশ্চিত করতে না পারলে দেশের সার্বিক উন্নয়ন ব্যাহত হবে।’


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের অর্থ সম্পাদক কামাল উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা বিলাল হোসাইন, পৌর আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, উপজেলা সেক্রেটারি গোলাম রসুল, সহকারী সেক্রেটারি শাহেনুজ্জামান, সাজিবুল ইসলাম, আলুকদিয়া ইউনিয়ন আমির আব্দুল মোমিন, সেক্রেটারি মতিউর রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড সভাপতি মো. লিটন আলী।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত